অর্থনীতি

ব্যাংকে মাসব্যাপী ক্যাম্পেইন: যা জানলে অবাক হবেন!

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে শুরু হয়েছে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা বিষয়ক এক বিশেষ ক্যাম্পেইন। ১ এপ্রিল ২০২৬, বুধবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম প্রধান অতিথি হিসেবে ব্যাংকের কর্পোরেট শাখায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার সভাপতির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ মোকসুদুজ্জামান। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোঃ শওকাতুল আলম তাঁর বক্তব্যে সম্মিলিত ইসলামী ব্যাংককে দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে উল্লেখ করেন এবং গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ বলে আশ্বাস দেন। তিনি গ্রাহকদের আস্থা রেখে নির্বিঘ্নে লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণের জন্য আহ্বান জানান। পাশাপাশি, কর্মকর্তাদের উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রাহকদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button