শেলটেকে মাসব্যাপী মেলা শুরু: ফ্ল্যাট কিনলেই ২৫ লাখ টাকা পর্যন্ত ছাড়!

আবাসন নির্মাতা প্রতিষ্ঠান শেলটেক (প্রা.) লিমিটেড তাদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে এই মেলা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। বুধবার (১ এপ্রিল) ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথে শেলটেকের কর্পোরেট অফিসে মেলার উদ্বোধন করা হয়।
এই মেলায় শেলটেকের ৭৭টি প্রকল্পসহ ৪৫০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট গ্রাহকদের সামনে উপস্থাপন করা হচ্ছে। গুলশান, বনানী, ধানমন্ডি, বসুন্ধরা, উত্তরা এবং চট্টগ্রামের পাঁচলাইশের মতো গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এসব প্রকল্প আধুনিক জীবনযাপন এবং স্মার্ট বিনিয়োগের জন্য বিশেষভাবে উপযোগী।
মেলার মূল আকর্ষণ হিসেবে, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্পেস বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকরা সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ ছাড় পাচ্ছেন। এছাড়াও, থাকছে কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট ও ইন্টেরিয়র ডিজাইন সলিউশন।
এর পাশাপাশি, শেলটেক প্রথমবারের মতো এপ্রিল মাসজুড়ে ‘শেলটেক সার্ভিস মান্থ ২০২৬’ পালন করছে। এর অধীনে ১৯৮৮ সাল থেকে ২০২৬ সালের মধ্যে শেলটেকের হস্তান্তরকৃত সকল অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেসের জন্য মেইনটেন্যান্স, মেরামত ও পরিদর্শন সেবা প্রদান করা হবে। এই উদ্যোগটি এখন থেকে প্রতি বছর নিয়মিতভাবে আয়োজিত হবে।





