বিশ্ববাজারে হঠাৎ বড় পতন: সোনা-রূপার দামে যা ঘটল!

বিশ্বের বাজারে দীর্ঘদিন ধরে চড়া থাকার পর আকস্মিকভাবে সোনার দামে বড় দরপতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক আক্রমণাত্মক মন্তব্য বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এছাড়া, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার কমানোর সম্ভাবনা কম থাকায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার আকর্ষণ কমে গেছে। ফলস্বরূপ, বৃহস্পতিবার (২ এপ্রিল) চারদিনের দরবৃদ্ধির পর স্বর্ণের দাম অনেকটা নিচে নেমে আসে। রয়টার্সের তথ্যমতে, প্রতি আউন্স স্বর্ণের দাম ২.৮ শতাংশ কমে ৪,৬২২.৫৯ ডলারে দাঁড়িয়েছে, যা দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায় থেকে অনেকটাই কম। গোল্ড ফিউচারও ৩.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৪৯ ডলারে নেমেছে। একই সাথে রুপার দাম ৫.৪ শতাংশ কমে ৭১.০৭ ডলারে, প্ল্যাটিনামের দাম ৩.১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম এক দশমিক ৮ শতাংশ কমেছে। বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রাম্পের বক্তব্যের পর যুদ্ধ সংক্রান্ত অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন, যা মূল্যের এই পতনকে ত্বরান্বিত করেছে। যেখানে ভারতের বাজারে চাহিদা কিছুটা বেড়েছে, সেখানে চীনের ক্রেতারা দাম আরও কমার অপেক্ষায়।





