অর্থনীতি

দেশে জ্বালানির ভয়াবহ সংকট? মজুতের চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

দেশের জ্বালানি তেলের মজুত নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যদিও জ্বালানি বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ টন জ্বালানি তেল মজুদ রয়েছে। তবে এই মজুদকৃত তেলের পরিমাণ নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আজ (বৃহস্পতিবার) জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে মজুদকৃত এই জ্বালানি তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ টন। এছাড়াও কেরোসিন ৯ হাজার ৩৭৮ টন, অকটেন ৯ হাজার ২১ টন, পেট্রল ১২ হাজার ১৯৪ টন, ফার্নেস অয়েল ৫৮ হাজার ৭৩৬ টন, জেট ফুয়েল ৪১ হাজার ৮৭৬ টন এবং মেরিন ফুয়েল মজুদ রয়েছে ১ হাজার ১৫৩ টন।

এই মজুতের পরিমাণ দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট কিনা, তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে এই তথ্যের পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়া স্বাভাবিক। ভবিষ্যতে জ্বালানির সরবরাহ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলে দেবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button