অর্থনীতি
মার্চে রেকর্ড রেমিট্যান্স: মধ্যপ্রাচ্যের অস্থিরতাতেই কি দেশে আসছে এত ডলার?

মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনে দেশে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার বা ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে যেকোনো একক মাসের জন্য সর্বোচ্চ। এর আগে গত বছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী আয় বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, রমজান ও ঈদকে কেন্দ্র করে পারিবারিক ব্যয় এবং হুন্ডি প্রবণতা কমে বৈধ চ্যানেলে রেমিট্যান্স আসার মতো বিষয়গুলো কাজ করছে। এই রেমিট্যান্স বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।





