অর্থনীতি

ঋণের পাহাড় নয়, যা ভাবছে সরকার! শুনলে চমকে যাবেন

দেশের অর্থনীতি নিয়ে সাধারণ মানুষের মনে যে উদ্বেগ ও শংকা রয়েছে, সরকার সেসব থেকে মুক্তি পেতে কাজ করছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, বিদেশি ঋণের পাহাড় বা দেশি উৎস থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার যে আশংকা, তা দূর করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই লক্ষ্য পূরণে রাজস্ব আয় বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে ভবিষ্যতে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. তিতুমীর। কর-জিডিপির অনুপাত বর্তমানে ৭ শতাংশের নিচে, যা দেশের অর্থনীতির জন্য যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এই অনুপাত ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। পরবর্তীতে এই হার ১৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

এছাড়াও, তিনি জানান যে বর্তমানে সরকারের রাজস্ব আদায়ের সঠিক হিসাব জানতে আইবাস+++ সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে রাজস্ব আদায়ের প্রকৃত তথ্য যে কোনো সময় জানা যাবে। রাজস্ব আয় বৃদ্ধিতে কর অব্যাহতি সংস্কৃতি থেকে বেরিয়ে পারফরম্যান্স-ভিত্তিক কর সুবিধা এবং কর ফাঁকি ও জালিয়াতি রোধে সরকার কাজ করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button