অর্থনীতি

স্বর্ণের দামে ফের বড় পতন! কত হলো আজকের নতুন দাম?

দেশের বাজারে আবারও বড় পতনের মুখে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে, যা আজ শুক্রবার থেকে কার্যকর হবে। এর ফলে পরপর দু’দিন স্বর্ণের দাম কমলো।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ দাম হবে ২,৩৪,৮৫৫ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ২,৪১,৪৪৫ টাকায়। সেই হিসাবে প্রতি ভরিতে কমেছে ৬,৫৯০ টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতার জেরেই দেশের বাজারে এই দরপতন বলে জানিয়েছে বাজুস।

আজ শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম নিম্নরূপ:

  • ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ২,৩৪,৮৫৫ টাকা
  • ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ২,২৪,১৮২ টাকা
  • ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ১,৯২,১৬৪ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ: ১,৫৬,৪৭৩ টাকা

চলতি সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো স্বর্ণের দামের বড় পতন। গত ২৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ২,৪৬,৯২৭ টাকা। এরপর ২৬ মার্চ তা কমে ২,৪১,৪৪৫ টাকায় দাঁড়ায়। আজ তা আরও কমে ২,৩৪,৮৫৫ টাকা হলো। ক্রমাগত এই দরপতনে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বজায় থাকলে স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে। এই দরপতন জুয়েলারি কেনাকাটার জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন অনেকে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button