অর্থনীতি

যা ঘটল দুই প্রতিষ্ঠানের মধ্যে? জানলে অবাক হবেন!

দেশের শীর্ষস্থানীয় এইচআর পরামর্শক প্রতিষ্ঠান এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এনরুট ইন্টারন্যাশনালের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন মেটলাইফের বিশেষ বীমা সুরক্ষা সুবিধা। গত ১৮ বছর ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবসম্পদ ব্যবস্থাপনায় সেবা দিয়ে আসা এনরুট ইন্টারন্যাশনাল তাদের কর্মীদের উন্নত বীমা সুবিধা নিশ্চিত করতে মেটলাইফকে বেছে নিয়েছে। হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবায় ক্যাশলেস সুবিধা, কাস্টমাইজড সেবা এবং দ্রুত বীমা দাবি নিষ্পত্তিতে মেটলাইফের সুনাম এই চুক্তির মূল কারণ। রাজধানী ঢাকায় এনরুটের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button