৬ ঘণ্টার মধ্যে বদলে গেল সব! স্বর্ণের দামে বড় চমক, যা আপনার জানা দরকার

দেশের বাজারে মাত্র ৬ ঘণ্টার মধ্যে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ মার্চ স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়ানো হয়েছিল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এমন দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।





