সিলেট বিভাগ

জনগণের মতামতের ভিত্তিতেই আসছে উন্নয়ন! এমপি দিলেন বড় আশ্বাস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, এবার জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। শনিবার (১৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের বাস্তবায়ন কৌশল নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সকল জাতিগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সুযোগগুলো চিহ্নিত করে একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন জানান, আগামী সাত দিনের মধ্যে সাধারণ মানুষ তাদের লিখিত মতামত জমা দিতে পারবেন, যা আগামী উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। সভায় সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button