সাংবাদিকদের জন্য সরকারের বড় ঘোষণা! মৌলভীবাজারে চেক বিতরণে যা বললেন বাছির জামাল

মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মৌলভীবাজারের সার্কিট হাউজের মুন হলে এক আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল। জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজানসহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকারের অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর আগে অনানুষ্ঠানিকভাবে সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজারের প্রায় ১৬ জন সাংবাদিককে এই চেক বিতরণ করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, এটি অনুদান নয়, বরং সরকার সাংবাদিকদের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা। তিনি অপসাংবাদিকতা রোধে সতর্ক থাকার আহ্বান জানান এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।





