সিলেট বিভাগ

হঠাৎ শুরু হলো নতুন স্পেশাল ট্রেন! সিলেটে স্বস্তি, ঢাকায় তোলপাড়

সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। অবশেষে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চালু হচ্ছে একটি নতুন স্পেশাল ট্রেন। আগামী শুক্রবার (আগামীকাল) সকাল সাড়ে ৮টায় সিলেট স্টেশন থেকে এই বিশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ইতোমধ্যে ট্রেনটির টিকিট বিক্রিও শুরু হয়েছে, যা দেখে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

এই নতুন স্পেশাল ট্রেন চালু হওয়াটা সিলেট বিভাগের রেলপথ আন্দোলন কমিটির দীর্ঘদিনের দাবিরই প্রতিফলন। আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের রেলপথ সংস্কার, নতুন ট্রেন চালু এবং স্টপেজ কমানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন, তাদের এই ৮ দফা দাবির একটি বড় অংশ আজ পূর্ণতা পেতে চলেছে। এই ট্রেন চালুকে তারা “চূড়ান্ত সুফল” হিসেবে উল্লেখ করেছেন।

রেলপথ সূত্র নিশ্চিত করেছে, ট্রেনটি সিলেট থেকে ছেড়ে কুলাউড়া, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ স্টেশনে বিরতি দিয়ে তারপর ঢাকা বিমানবন্দর এবং সবশেষে কমলাপুর স্টেশনে পৌঁছাবে। আন্দোলনকারীরা আশা করছেন, এই ট্রেন চালুর মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তারা চট্টগ্রাম অভিমুখেও একই রকম একটি বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে বৃহত্তর সিলেটবাসী এই আন্দোলনে যেভাবে অংশ নিয়েছিলেন, তারই ফলস্বরূপ এই স্পেশাল ট্রেন চালু হয়েছে। তারা এই দিনটিকে সিলেটবাসীর আন্দোলনের এক ঐতিহাসিক সুফলগাথা হিসেবে উল্লেখ করেছেন। একই সাথে তারা অনুরোধ করেছেন, স্পেশাল ট্রেনের এই বিশেষত্ব অর্থাৎ কম যাত্রাবিরতি যেন বজায় রাখা হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button