সিলেট বিভাগ

প্রধান শিক্ষকের অদ্ভূত সিদ্ধান্তের বলি: বন্ধ জিম্মি খেলার মাঠ!

সুনামগঞ্জের শাল্লায় গিরিধর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি ঠিকাদারের কাছে অবৈধভাবে লিজ দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ২০২২ সালে সংস্কারের শর্তে মাঠটি ঠিকাদারকে লিজ দেওয়া হলেও দীর্ঘ সময় ধরে তা সংস্কার করা হয়নি। ঠিকাদার মাঠে ইট, বালু-পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখায় শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, প্রধান শিক্ষক এলাকার কয়েকজনের সঙ্গে সিন্ডিকেট করে ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মাঠটি ঠিকাদারকে লিজ দেন। এতে ১৪ জন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তি স্বাক্ষর করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মাঠটি ঠিকাদারের কাছ থেকে উদ্ধার করা হলেও এখনো সংস্কার করা হয়নি। এ নিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট জজ কোর্টের আইনজীবী সুব্রত দাশ প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে ব্যর্থ হয়েছেন এবং অনিয়ম-দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান কালবাবু দাস জানান, সংস্কারের বিনিময়ে মাঠটি তাদের ব্যবহারের কথা থাকলেও তা দেওয়া হয়নি। প্রধান ঠিকাদারের সাথে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে বলে তারা জানিয়েছেন। প্রধান শিক্ষক আনন্দ মোহন চৌধুরী এ বিষয়ে বলেন, মায়ের মৃত্যুর কারণে তখন তিনি স্টেশনে ছিলেন। ঠিকাদার ঈদের পর সংস্কারের আশ্বাস দিলেও তা পূরণ হয়নি। আগামী সোমবার ঠিকাদারকে নিয়ে বসার কথা রয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রথমে বিষয়টি জানলেও এখন আর অবগত নন বলে জানিয়েছেন। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button