সিলেট বিভাগ

সিলেটের পথে হঠাৎ আটেক উপবন এক্সপ্রেস! যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ প্রায় সোয়া তিন ঘণ্টা বন্ধ ছিল। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার আলীনগর গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলন্ত অবস্থায় ট্রেন থেমে যাওয়ায় এবং ইঞ্জিনের ত্রুটির কারণে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখে যাত্রীরা বিচলিত হয়ে পড়েন। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিকল্প ইঞ্জিনের সহায়তায় সকাল সোয়া নয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শমসেরনগর সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন শমসেরনগর স্টেশনে এসে ট্রেনটিকে উদ্ধার করে। কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ট্রেনের নির্ধারিত সময়সূচীর বড় ধরনের বিপর্যয় ঘটেনি। এই ঘটনায় সিলেটগামী কয়েকশ ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button