সিলেট বিভাগ

যাদুকাটা নদীতে মিলল কৃষকের রক্তাক্ত লাশ! রাতের অন্ধকারে কী ঘটেছিল?

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে আজগর আলী (৬০) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মদেরগাঁও গ্রামের পাশে নদীতে এই লাশটি দেখতে পায় স্থানীয়রা। নিহত আজগর আলী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পারে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। রবিবার রাত থেকেই আজগর আলী নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনার তদন্ত চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button