সিলেট বিভাগ
সুনামগঞ্জে মার্কেট পুড়ে ছাই: কোটি টাকার ক্ষতি, যা ঘটল রাতে!

সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে মার্কেটের একটি জুতার দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মার্কেটের আট থেকে দশটি দোকানেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিজিবির প্রায় দুই ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।





