সিলেট বিভাগ

আলিয়া সরকার: নিখোঁজের দুই দিন পর কিশোরের গলিত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য!

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুইদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সে। জোনায়েদ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে। পরিবারের দীর্ঘ খোঁজাখুঁজির পর রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলিশার কামারপাড়া এলাকা থেকে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button