সিলেট বিভাগ

শ্রীমঙ্গলের তেল ডিপোতে বিজিবি, জানলে অবাক হবেন কেন!

মৌলভীবাজারে শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে জ্বালানি তেলের মজুত প্রতিরোধ, সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা রক্ষায় অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২৫ মার্চ থেকে ডিপোগুলোতে ২ প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছে। এই পদক্ষেপের ফলে তেলের কালোবাজারি ও মজুতকারীদের দৌরাত্ম্য বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৯ মার্চ) সকালে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ ডিপোগুলো পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে কিছু অসাধু চক্র তেল মজুদের চেষ্টা করছিল। এই অপচেষ্টা রুখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা ডিপোগুলোর প্রবেশপথে কড়া নজরদারি করছেন। তেলবাহী গাড়ির কাগজপত্র যাচাই, প্রবেশ ও বহির্গমণ নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। প্রতিটি ট্যাংকারে তেল লোডিংয়ের সময়ও তারা পর্যবেক্ষণ করছেন।

শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সরকার আসিফ মাহমুদ বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রচেষ্টা দমন করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে রেলপথে চট্টগ্রাম বা অন্যান্য স্থান থেকে তেল আসার সময় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে।

এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখার ব্যাপারে আলোচনা করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button