সিলেট বিভাগ

লিবিয়ার উপকূলে মর্মান্তিক ঘটনা! নিহতদের ১০ জনই নিজ জেলার, কি ঘটেছিল সমুদ্রে?

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সলিল সমাধি হলো লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানো বাংলাদেশিদের। অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে ১০ জনই সুনামগঞ্জের। একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও, মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও বহু নাম। উদ্ধার হওয়াদের তথ্যমতে, নিহতদের মধ্যে অনেকের লাশ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ক্রিট দ্বীপের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শুক্রবার ভোরে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী ও এক শিশুসহ মোট ২৬ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি।

নিহত চার জনের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজানে লিবিয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তারাপাশা গ্রামের চার যুবক। লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের তিনজনের মৃত্যু হয়। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ফাহিম আহমেদ মুন্না(২০) এবং জগন্নাথপুর উপজেলার পাঁচজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে পরিবার।

উদ্ধারকৃতদের মধ্যে দু’জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের জীবনযাত্রার ঝুঁকির চিত্র আবারও সামনে এনেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button