সিলেট বিভাগ
১৪৪ ধারা ভেঙে মাহফিল, যা ঘটল হবিগঞ্জে!

হবিগঞ্জের মাধবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে অনুষ্ঠিত হলো গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল। শনিবার বিকেলে শিমুলঘর এলাকায় স্থানীয়দের বিশাল বহর তাহেরীকে নিয়ে মাহফিল স্থলে পৌঁছায়। প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও স্থানীয় জনগণ ও আয়োজকরা তা উপেক্ষা করে ধর্মীয় সমাবেশটি সম্পন্ন করেন। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল মাহফিল বন্ধ করতে তৎপর ছিল এবং ভুয়া পোস্টার ছড়িয়ে প্রশাসনের ওপর প্রভাব খাটিয়েছিল। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাহফিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।





