সিলেট বিভাগ

নিহত শিশুর বাবার কান্নাজড়িত আকুতি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাওলানা মুশতাক আহমদ মাহবুবের ৮ বছর বয়সী শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের আবহ বিরাজ করছে। গতকাল বিকেলে একটি শস্য ক্ষেত থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা মুশতাক আহমদের শিশু সন্তানটি নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। শিশুটিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই নিহত শিশুর বাবা মাওলানা মুশতাক আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে দেশবাসীর কাছে এই হত্যাকাণ্ডের বিচারের আকুতি জানান। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

হৃদয়বিদারক এই ঘটনার খবর পেয়েই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রখ্যাত আলেম মাওলানা শাহ মমশাদ আহমদ হাফিজাহুল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার তাগিদ দেন।পরদিন জানাযায় উপস্থিত হন মওলানা মমশাদ আহমদ।এসময়ে উনার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ী আব্দুল্লাহ আল মনসুর।

জানা গেছে, মাওলানা শাহ মমশাদ আহমদের পক্ষ থেকে প্রশাসনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তদন্ত কাজে কোনো শিথিলতা না থাকে। স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এবং সন্দেহভাজনদের বিষয়ে তদন্ত শুরু করেছে।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজ থেকে এ ধরনের অপরাধ নির্মূল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button