রংপুর বিভাগ

রংপুরে হঠাৎ এমপি বেলাল আর ড. হারুনের চমক! কী ঘটতে চলেছে?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RUAA)-এর রংপুর শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল-কে এই কমিটির আহ্বায়ক এবং সদ্য সাবেক রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ-কে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রংপুর শহরের একটি মিলনায়তনে সংগঠনের জীবন সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ভবিষ্যতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জীবন সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাশেম বাদল। নতুন কমিটিতে রংপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক আবুল হাশিম বাদল, মুহাম্মদ আবুবকর ছিদ্দিকী, আসলাম হাকীম, অধ্যক্ষ আনসার আলী, আব্দুল বারীসহ আরও অনেকে সদস্য হিসেবে রয়েছেন।

সংগঠনের নেতারা জানিয়েছেন, এই নতুন কমিটির মূল লক্ষ্য হলো রংপুর অঞ্চলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button