রংপুর বিভাগ

ঘোড়ার মাংস বিক্রি! কারাদণ্ড পেল ৩, যা ঘটল নবাবগঞ্জে

দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাই ও মাংস বিক্রির অভিযোগে এক ভ্রাম্যমাণ আদালত তিন ব্যক্তিকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুরে এই আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রুবেল (৪০), নেত্রকোনা জেলা সদরের মোহাম্মদ আব্দুল্যা (৩৪) এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রবিউল ইসলাম (৩৫)। নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button