রংপুর বিভাগ

রংপুরে অটিস্টিক শিশুদের উৎসবে যা ঘটল, জানলে চমকে যাবেন!

রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মধ্যে এক দারুণ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এই ক্রীড়া উৎসব নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানুষের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের মতো মানবিক গুণাবলীও বিকশিত করে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার ওপর জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা। পুরো স্টেডিয়াম জুড়ে অংশগ্রহণকারী শিশুদের আনন্দ-উচ্ছ্বাস এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button