রংপুর বিভাগ
রংপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার মোস্ট ওয়ান্টেড দুই আসামি ধরা পড়লো ঢাকার রাস্তায়!

রংপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার দুই কুখ্যাত আসামিকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে এক বিশেষ অভিযানে তাদের ধরা হয়। বুধবার সকালে এই দুই আসামিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৭ ফেব্রুয়ারি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন নুরুজ্জামান। হাসপাতালে ভর্তির পরদিন তিনি মারা যান। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই এই দুই আসামি আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃতরা হলো হত্যা মামলার ১ নম্বর আসামি জাহাঙ্গীর আলম (৩৪) এবং ৫ নম্বর আসামি মোছন মিয়া (৫০)। এই মামলার অন্যান্য আসামিদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।





