রংপুর বিভাগ

চাকা ফেটে যা ঘটল রাতে… দুই বন্ধুর নিথর দেহে ফিরল বাড়িতে, এলাকায় শোক

রংপুরের কাউনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রোববার রাতে ঢাকা যাওয়ার পথে গাইবান্ধার পলাশবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই এলাকার দুই যুবক, আলামিন ও রকি। কাউনিয়া থেকে ভাংড়ির মাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। পথে পলাশবাড়ী এলাকায় তাদের বহনকারী গাড়ির চাকা বিকল হয়ে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে চাকা মেরামতের সময় একটি বেপরোয়া দ্রুতগতির গাড়ি তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তারা মারা যান। নিহত আলামিন ও রকির বয়স ছিল মাত্র ২৩ বছর। এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button