রংপুর বিভাগ

তেল পাম্পে তুমুল সংঘর্ষ! আহত ৩, দীর্ঘক্ষণ বন্ধ পাম্প

লালমনিরহাটের আদিতমারীতে জ্বালানি তেল সংগ্রহের সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ছিল। হঠাৎ এক যুবক লাইন ভেঙে আগে তেল নিতে চাইলে অন্য গ্রাহকরা প্রতিবাদ জানান। এ নিয়ে প্রথমে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার জেরে পাম্প কর্তৃপক্ষ দীর্ঘ সময় তেল বিক্রি বন্ধ রাখতে বাধ্য হয়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button