রংপুর বিভাগ

রেজিস্ট্রেশন ছাড়া পাম্পে অভিযান! যা পাওয়া গেল জানলে চমকে যাবেন

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটে অভিযান চালিয়ে একটি জ্বালানি তেলের পাম্প থেকে ১২শ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। রোববার (আজ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের এই প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান পরিচালনা করেন। দীর্ঘ দিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির প্রোপাইটার আবুল কালাম আজাদ (অলক) চড়া দামে পেট্রোল বিক্রি করে আসছিলেন। তাৎক্ষণিকভাবে ক্রেতাদের এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়। জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button