রংপুর বিভাগ

কাউনিয়ায় তেলের লাইনে হাহাকার! খালি হাতে ফিরছে শত শত মানুষ

রংপুরের কাউনিয়া উপজেলায় তীব্র জ্বালানি সংকটে কৃষক, সাধারণ মানুষ ও যানবাহন চালকদের ভোগান্তি চরমে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় তেল, খালি হাতে ফিরছেন অনেকে। বিশেষ করে কাউনিয়া রেলগেট সংলগ্ন মা সুফিয়া ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়।

ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম শফিক জানান, সরবরাহ সংকটের কারণ চাহিদা অনুযায়ী তেল দেওয়া সম্ভব হচ্ছে না। যতটুকু তেল পাওয়া যাচ্ছে, তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় গভীর রাত পর্যন্ত তেল সরবরাহ কার্যক্রম চালু রাখা হয়।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, এই সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন। কোথাও কোথাও প্রতি লিটার পেট্রোল ও অকটেন ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রিরও অভিযোগ উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানিয়েছেন, তেল মজুদ বা অবৈধ বিক্রির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি সূত্র দাবি করছে দেশে জ্বালানির কোনো সংকট নেই। মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে এমন বক্তব্যের অমিল থাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ বাড়ছে। ভুক্তভোগীরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button