রংপুর বিভাগ
রংপুরে যা ঘটল আজ… জানলে চমকে যাবেন!

ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে রংপুরে বিশেষ শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে নিসবেতগঞ্জে ‘রক্ত গৌরব’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকার। তিনি ছাড়াও রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের এই দিনে সাধারণ মানুষ পাকিস্তানি বাহিনীর নির্যাতনের প্রতিবাদে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করলে শত শত মানুষ শহিদ হন। দিনটি তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবোজ্জ্বল ও বেদনাবিধুর অধ্যায়।





