রাজশাহী বিভাগ

সরকারি গাড়ি নিয়ে পাম্পে হানা, ফায়ার সার্ভিসের ৫ কর্মী যা করে ধরা খেলেন!

রাজশাহীতে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। তারা অফিসের নামে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন উত্তোলন করেছিলেন। ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরে পবা উপজেলার নওহাটা হাবিব ফিলিং স্টেশনে। ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশন থেকে এই পাঁচজনকে প্রত্যাহার করে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার ছুটিতে থাকায় লিডার রবিউল আলমের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। তিনি অফিসের নামে একটি ভুয়া চাহিদাপত্র তৈরি করেন এবং একটি সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল ভরে তেল নিতে যান। প্রথমে তারা ২০০ লিটার পেট্রোল এবং পরে আরও ১০০ লিটার অকটেন নেন। তাদের সন্দেহজনক আচরণে উপস্থিত পুলিশ সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে জানা যায়, স্টেশনে এর কোনো প্রয়োজন নেই। পরে পুলিশ তাদের কাছ থেকে তেল উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, এই পাঁচজন ভুয়া চাহিদাপত্র দিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে নিজেদের ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়েছিলেন। ঘটনার পর থেকে তারা জিজ্ঞাসাবাদের মুখে রয়েছেন এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button