রাজশাহী বিভাগ

চার মাসেই বন্ধ রাবির ই-কার! শিক্ষার্থীদের পকেট ফাঁকা, চালকদের মাথায় হাত!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য চালু হওয়া বহুল প্রতীক্ষিত ই-কার সেবা মাত্র চার মাসেই বন্ধ হয়ে গেছে। চালকদের লোকসান, যান্ত্রিক ত্রুটি এবং কোম্পানির অযৌক্তিক সিদ্ধান্তের বলী হয়ে এই সেবা মুখ থুবড়ে পড়েছে। গত মার্চ মাসের শেষ সপ্তাহেই ক্যাম্পাসের রাস্তায় আর দেখা যায়নি শিক্ষার্থীদের প্রিয় এই বাহন।

বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) গত বছরের ২৬ অক্টোবর ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে ৫টি ই-কার চালু করে। কিন্তু শুরুর দুই সপ্তাহের মধ্যেই দুটি গাড়ি বিকল হয়ে যায়। বাকি তিনটি গাড়ি নিয়ে চালকদের প্রতিদিন ১ হাজার ৫০০ টাকা কোম্পানিকে প্রদান করার পর যা আয় হতো, তা দিয়েই তাদের সংসার চালাতে হতো। এতে তাদের লোকসান হচ্ছিল।

অন্যদিকে, শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়েও তৈরি হয় জটিলতা। রাকসুর জিএস ৫ টাকা ভাড়ার ঘোষণা দিলে চালক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। ভাড়া বৃদ্ধি বা স্টপেজ প্রতি ভাড়া নিশ্চিতের আলোচনা হলেও কোনো সমাধান মেলেনি। ই-কার সেবার ম্যানেজার এনায়েত কবির লিখন জানান, কোম্পানি অধিক মুনাফার লোভে ক্যাম্পাসে গাড়ি দিতে আগ্রহী নয়। শেষ পর্যন্ত তারা দুটি গাড়িও নিয়ে গেছে।

তবে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন জানিয়েছেন, নতুন করে গাড়ি কিনে ক্যাম্পাসে ফ্রি চলাচলের ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মতি পেলে দ্রুতই এই সেবা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন তিনি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button