রাজশাহী বিভাগ
পাঁচ বছরে ২৫ কোটি গাছ! চাঁপাইনবাবগঞ্জে যা শুরু করল সড়ক বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সরকারি এই প্রতিষ্ঠান সরকারের নির্বাচনি অঙ্গীকার পূরণের অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ লাগানোর এই উদ্যোগ নিয়েছে। বুধবার সকালে জেলা সদরের মডেল মসজিদের সামনে রাস্তার ধারে ফলজ ও বনজ গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এই আয়োজনের পূর্বে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. নাহিনুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক ড. মো. ইয়াছিন আলী এবং সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রাইহান ইমতিয়াজসহ অনেকে উপস্থিত ছিলেন।





