রাজশাহী বিভাগ

ক্যাম্পাসে আসছে ফ্রি ও ফাস্ট ইন্টারনেট! রাবি উপাচার্যের যুগান্তকারী ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দুই মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এবং উচ্চগতির ইন্টারনেট সেবা। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশব্যাপী এই সেবা চালুর ঘোষণা দিলেও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ ৬০ দিনের মধ্যেই একাডেমিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই সেবা নিশ্চিত করার জন্য কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান। উপাচার্য আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবাদানকারী দপ্তর পরিদর্শন করছেন যাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা প্রত্যাশিত মানসম্মত সেবা পান। আবাসিক হলগুলোতে ইন্টারনেট সেবার মান নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়টিও তিনি অবগত আছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button