বড় ভাইয়ের চোখে জল! ছোট ভাইয়ের নির্যাতনে বাড়িছাড়া, এবার যা বললেন তিনি…

নওগাঁর পোরশায় এক মর্মান্তিক ঘটনায় পৈতৃক সূত্রে পাওয়া বসতবাড়ি থেকে নির্যাতনপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে এক আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী বড় ভাই সাদেকুল ইসলাম এই ঘটনায় ছোট ভাই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে ন্যায়বিচার চেয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে উপজেলার সারাইগাছী বাজারের একটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী সাদেকুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, নওগাঁর পোরশা সদরের নওপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে হিসেবে তিনি তার পৈতৃক সূত্রে পাওয়া বাড়িতে দীর্ঘদিন ধরে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। কিন্তু তার আপন ছোট ভাই মঞ্জুরুল ইসলাম জোরপূর্বক বাড়িটি দখলের চেষ্টা শুরু করেন। সম্প্রতি তাকে হুমকি-ধামকি ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, তার ভাই অত্যন্ত হিংস্র প্রকৃতির হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি চেয়ারম্যানের সালিশ বৈঠকে কোনো মীমাংসা হয়নি। কোথাও বিচার চাইতে গেলে উল্টো তাকে ভয়ভীতি দেখানো হয়। বর্তমানে তিনি পরিবার নিয়ে শ্বশুরবাড়ির চরম মানবেতর জীবনযাপন করছেন।
এই অবস্থায়, সাদেকুল ইসলাম প্রশাসনের কাছে ঘটনার তদন্ত সাপেক্ষে দোষী মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত তাকে পৈতৃক বাড়িতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাদেকুল ইসলামের স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ছোট ভাই মঞ্জুরুল ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি তার বড় ভাইকে বলেন, “তুমি আমার দখলকৃত বাড়িতে এসো, আর আমি তোমার দখলকৃত বাড়িতে যাই।” কিন্তু বড় ভাই তাতে রাজি হননি।





