রাজশাহী বিভাগ

অবশেষে ধরা পড়ল দুই তরুণ! ১২ লাখ টাকার জাল নোটসহ চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২ লাখ ৬৯ হাজার ৭০০ টাকার জাল নোট। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম (২০) ও আবুল হাসান (২৯), দীর্ঘদিন ধরে এই জাল নোটের ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের এই ব্যবসায়িক নেটওয়ার্ক জেলার বাইরেও বিস্তৃত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রবিবার দুপুরে সলঙ্গার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ধোপাকান্দী থেকে আরও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button