নাতনিকে যা দিলেন নানা… জন্ম নিল নতুন ইতিহাস!

বগুড়ায় এক ব্যতিক্রমী ঘটনায় নাতনিকে তার সমপরিমাণ ওজনের কয়েন (ধাতব মুদ্রা) উপহার দিয়েছেন নানা। প্রয়াত স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতেই এমন আয়োজন করেন তিনি। এই ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গত শুক্রবার রাতে শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। নাতনি নাইমা বেগমকে একটি বড় দাঁড়িপাল্লার একপাশে বসিয়ে অন্যপাশে রাখা হয় জমানো কয়েন। প্রায় ৭০ কেজি ৩০০ গ্রাম ওজনের কয়েন পেয়ে সবাই অবাক।
জানা যায়, নাতনি নাইমার বিয়ের সময় তার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার শখ ছিল নানা আবদুল কাদের প্রামাণিকের প্রয়াত স্ত্রীর। সেই শখ পূরণ করতে তারা প্রায় ১০ বছর ধরে পাঁচ টাকা মূল্যমানের কয়েন সঞ্চয় করতে থাকেন। স্ত্রী মারা যাওয়ার পরও আবদুল কাদের কয়েন জমানো অব্যাহত রাখেন। অবশেষে নাতনির বৌভাতের দিন স্ত্রীর স্বপ্ন পূরণ করেন তিনি। এই অভিনব উপহারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।





