রাজশাহী বিভাগ

কাফনের কাপড় পরে রাজপথে নামল মানুষ, যা ঘটল গোদাগাড়ীতে!

প্রিপেইড মিটার বসানো বন্ধ ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ। শনিবার (২৮ মার্চ) সকালে গোদাগাড়ী ডাইংপাড়া গোলচত্বরে গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে তাদের ক্ষোভ ও দুর্ভোগের কথা তুলে ধরেন।

তারা অভিযোগ করেন, নেসকো কর্তৃপক্ষ জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করছে এবং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক ও তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করছে। এতে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটে পড়েছে। বক্তারা অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবি জানান। একই সাথে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button