রাজশাহী বিভাগ

গম কাটার সময় হঠাৎ বজ্রপাত! কৃষকের মৃত্যু, মাঠে আতঙ্ক!

নওগাঁর পত্নীতলায় গম কাটার সময় মর্মান্তিক বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আশরাফ হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারেক হোসেন (৩৫) ও শরিফ হোসেন (৩৬) নামে আরও দু’জন কৃষক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকালে শিহাড়া ইউনিয়নের সীমান্তবর্তী শীতল মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একই গ্রামের তিনজনের হতাহতের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাস্থল থেকে জানা যায়, শনিবার ভোরে ওই তিন কৃষক স্থানীয় মাঠে গম কাটতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত হলে আশরাফ হোসেন প্রাণ হারান। আহত অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button