রাজশাহী বিভাগ

শিশুকে জিম্মি করে ১২ ভরি স্বর্ণ লুট! অবশেষে যা ঘটল…

নওগাঁর সাপাহারে এক শিশুকে ভয় দেখিয়ে ও লোভ দেখিয়ে তার নিজের বাড়ি থেকেই মোট ১২ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় মূল প্রতারক মোজাম্মেল হক ওরফে রায়হান শাহ (২১) এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে অঙ্গরাজ জুয়েলার্সের মালিক উজ্জ্বল কুমারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার সাহাপাড়া গ্রামের এক শিশুর উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রতারক রায়হান। কয়েক মাস ধরে সে শিশুটিকে জুস, বিস্কুট ও চকোলেটের লোভ দেখিয়ে এবং কখনো ভয়ভীতি প্রদর্শন করে তাদের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার নিয়ে আসতে বাধ্য করে। এভাবে দফায় দফায় মোট ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয় সে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান স্বীকার করে যে, হাতিয়ে নেওয়া স্বর্ণ সে ‘অঙ্গরাজ জুয়েলার্স’-এর মালিক উজ্জ্বল কুমারের কাছে বিক্রি করেছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ উজ্জ্বল কুমারকেও গ্রেপ্তার করে। স্থানীয়রা হতবাক, এমন অভিনব উপায়ে স্বর্ণ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ বাকি স্বর্ণ উদ্ধারের জন্য এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button