খুলনা বিভাগ

গোপালগঞ্জে মজুত ৪ হাজার লিটার ডিজেল: যা ঘটল রাতে… জানলে অবাক হবেন!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ডিজেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। তিনি জানান, পাটগাতী বাজারে অবৈধভাবে ৪ হাজার ৫শ’ লিটার ডিজেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল। এই মজুতকৃত ডিজেল জনপ্রতি ৫ লিটার করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button