খুলনা বিভাগ

অবৈধভাবে ডিজেল মজুত! মেহেরপুরে অভিযানে যা মিলল…So shocked!

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এই মজুতের অভিযোগে মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। রাত সাড়ে ৮টার দিকে আটক মোয়াজ্জেম হোসেনকে তেলসহ মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন্তামুল হক জানান, মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই ডিজেল জব্দ করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ডিজেল মজুতের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button