খুলনা বিভাগ

রূপসায় তেলের হাহাকার! ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না মাত্র ১০০ টাকার তেল!

খুলনার রূপসা উপজেলায় তীব্র জ্বালানি তেল সংকট সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে। উপজেলার দুটি তেল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, পাঠাও-উবার চালক, পরিবহন শ্রমিকসহ সাধারণ জনগণ।

সরেজমিনে দেখা গেছে, রূপসা উপজেলার মনির উদ্দীন ফুয়েল স্টেশনে প্রথম থেকেই তেল সরবরাহ নেই। তবে কাজী সোবহান পাম্পে তেল আসার খবর পেলেই শত শত মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা, এমনকি ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করার পরও অনেকে মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল পাচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে অল্প সংখ্যক যানবাহনে তেল সরবরাহ করার পরই পাম্পে তেল শেষ হয়ে যাচ্ছে, ফলে লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। এতে তাদের সময় নষ্ট হচ্ছে, কাজ ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতিও হচ্ছে।

কাজী সোবহান তেল পাম্পের ম্যানেজার জানিয়েছেন, তারা কোম্পানি থেকে খুব অল্প পরিমাণে তেল পাচ্ছেন, যা চাহিদার তুলনায় অনেক কম। তাই সীমিত পরিমাণে তেল সরবরাহ করতে বাধ্য হচ্ছেন তারা। তবে স্থানীয়দের অভিযোগ, এই সংকটের পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে, খুচরা দোকানে ২০০ থেকে ২২০ টাকা দরে তেল বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button