খুলনা বিভাগ

পদ্মায় বাসডুবি: ২৬ মৃতদেহ উদ্ধার, অবশেষে সমাপ্ত অভিযান!

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক বাসডুবির ঘটনায় অবশেষে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার রাতে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যেহেতু কোনো ব্যক্তির নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি, তাই উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে। তবে, প্রয়োজনে আবারও এটি শুরু করা হবে।

এই ঘটনায় মোট ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৬ জনের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা। তাদের প্রত্যেক পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এককালীন ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ১৫ হাজার টাকা। ২৬টি মৃতদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button