খুলনা বিভাগ

পদ্মায় বাসডুবিতে স্বপ্নভঙ্গ: এতিম হলো ছোট্ট আয়েশা, যে স্বপ্ন পূরণ হলো না

পবিত্র কোরআন শরিফের ১৮ পারা মুখস্থ করা ১৩ বছর বয়সি আয়েশা সিদ্দিকার হাফেজা হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল। সম্প্রতি পদ্মায় বাসডুবিতে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার সাভারের জালেশ্বর থেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসায় গিয়েছিল আয়েশা। গত বুধবার সৌহার্দ্য পরিবহনের বাসে করে তারা ফিরছিল। পথেই তাদের বহনকারী বাস দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ে ডুবে যায়। এ সময় বাসে ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী দল আয়েশাসহ ২৬ জনের লাশ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে ঢাকায় ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাবা গিয়াস উদ্দিন চোখের সামনে মেয়ের মৃত্যুর ঘটনা বর্ণনা দিতে গিয়ে বারবার মূছা যাচ্ছিলেন। তিনি জানান, আর মাত্র ৬ মাস হলেই তার মেয়ে কোরআনে হাফেজ হতে পারত, কিন্তু এই বাসডুবিতে সব স্বপ্ন শেষ হয়ে গেল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button