খুলনা বিভাগ

ফেরিঘাটে যা ঘটল রাতে! মর্মান্তিক মৃত্যু জাবি ছাত্রের, সঙ্গে মা-ভাগ্নিও

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, তার মা ও ভাগ্নি নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জন যাত্রী নিয়ে পদ্মায় পড়ে যায়। মুহূর্তেই বাসটি পানিতে তলিয়ে যায়।

এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র আহনাফ রাইয়ান, তার মা এবং বোনের মেয়ে। রাইয়ানের বোন ডা. নুসরাত জাহান খান সাবা আহত অবস্থায় উদ্ধার হলেও রাইয়ান ও তার ভাগ্নি দীর্ঘ দশ ঘণ্টা নিখোঁজ ছিলেন। পরবর্তীতে আজ বৃহস্পতিবার ভোরে তাদের মৃতদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়।

আহনাফ রাইয়ান রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং জাবি রাজবাড়ী ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি হিসেবে পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা এলাকায় গভীর শোকের জন্ম দিয়েছে।

এই মর্মান্তিক ঘটনা ফেরিঘাটগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম, যা সহসাই কাটবার নয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button