ফেরিতে উঠতে গিয়েই সর্বনাশ! পদ্মায় বাস, যা ঘটল…

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই ভয়াবহ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, আজ সকালে সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে।
বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত নয়। তবে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটিতে অনেক যাত্রী ছিলেন এবং বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই অপ্রত্যাশিত ঘটনায় মুহূর্তের মধ্যে ফেরিঘাট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যাত্রীদের পাশাপাশি উদ্ধারকর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধার কাজে যোগ দিয়েছে একটি উদ্ধারকারী জাহাজও। এই ভয়াবহ দুর্ঘটনায় শেষ পর্যন্ত হতাহতের সংখ্যা কত দাঁড়ায়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।





