ঢাকা বিভাগ

ফ্লোরিডায় লক্ষ্মীপুরের মেয়ের মর্মান্তিক পরিণতি! সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে লক্ষ্মীপুরের এক বাংলাদেশি প্রবাসীকে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফোর্ট মায়ার্স শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং তিনি কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন।

জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৪ মিনিটে ফোর্ট মায়ার্সের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাটির একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি প্রথমে একটি গাড়ির কাঁচ ভাঙচুর করে এবং পরে ইয়াসমিন বের হয়ে আসলে তার ঘাড়ে ও মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইয়াসমিনের মৃত্যু হয়।

ফোর্ট মায়ার্স পুলিশ ঘটনার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্তের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, অভিযুক্ত অতীতেও একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। এই ঘটনার পর স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button