হাজারীবাগে শিক্ষার্থীর মৃত্যু: যা ঘটল রাতে… জানলে চমকে যাবেন!

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সীমান্ত (২৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত বিষাক্ত দ্রব্য পান করে আত্মহত্যা করেছেন। ঘটনার দিন রাত নয়টার পর নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন তিনি। দীর্ঘ সময় সাড়া না পেয়ে তার রুমমেট বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যায় বলে সহপাঠীরা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি ছারপোকা মারার ওষুধ পান করেছিলেন।
নিহত সীমান্ত নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সদরুল আমিনের ছেলে। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে।





