ঢাকা বিভাগ
বনশ্রীতে যা ঘটল রাতে! ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমন কাজী (৩৫) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বনশ্রী ডি ব্লক আইডিয়াল স্কুলের সামনে একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ২টায় নিহত ব্যবসায়ীর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড় দুলাই গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে সুমন কাজী উত্তর বাড্ডা এলাকায় বসবাস করতেন এবং তিনি হার্ডওয়্যার ব্যবসার সাথে জড়িত ছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





